আলিপুরদুয়ার( Alipurduar ) পৌরসভার উদ্যোগে সোমবার উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় গাছের চারা রোপন করা হয়। পাশাপাশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার জন্য সচেতনতার বার্তা প্রচার করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ার এর মহকুমাশাসক বিপ্লব সরকার, পৌরপতি প্রসেনজিৎ কর , উপ পৌরপতি মাম্পি অধিকারী, কাউন্সিলর গন সহ পৌর এলাকার নাগরিকগন।
Alipurduar: আলিপুরদুয়ার পৌরসভার উদ্যোগে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper