বৃহস্পতিবার , মার্চ 5 2026
Breaking News

Alipurduar: ট্রাকের ধাক্কায় রেল ওয়াগনের সাথে পিষ্ট হয়ে মৃত্যু এক শ্রমিকের,বিক্ষোভে উত্তাল স্টেশন চত্বর

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ট্রাকের ধাক্কায় রেল ওয়াগনের সাথে পিষ্ট হয়ে মৃত্যু এক শ্রমিকের,বিক্ষোভে উত্তাল স্টেশন চত্বরনিউ আলিপুরদুয়ার (Alipurduar) স্টেশনের রেল ইয়ার্ডে রেলের রেক থেকে সিমেন্ট নামানোর কাজে রত এক শ্রমিকের মৃত্যু হলো বৃহস্পতিবার সকালে। জানা গেছে ট্রাকটিকে ব্যাক করে রেল ওয়াগনের কাছে নিয়ে যাবার সময় ঐ শ্রমিক ট্রাকের পেছনের ধাক্কায় ওয়াগনের সাথে পিষ্ট হয়ে গুরুতর জখম হন। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাবার পথেই মৃত্যু হয় ঐ শ্রমিকের। মৃতের নাম রবিকুল মিঞা,দক্ষিন মাঝেরডাবড়ি এলাকার বাসিন্দা। শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন শ্রমিকরা। কয়েকটি ট্রাকে তারা ভাংচুর চালান। পরে কয়েকজন শ্রমিকের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।ট্রাকের চালক পলাতক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।