চলতি (Siliguri) মাসের পাঁচ তারিখ প্রতিবেশী রাষ্ট্র নেপালে অনুষ্ঠিত হবে সে দেশের সাধারন নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হলো ভারত নেপাল এর খড়িবাড়ি পানিট্যাঙ্কি সীমান্ত। জানা গেছে চলতি মাসের পাঁচ তারিখ পর্যন্ত ইন্দো নেপাল সীমান্ত দিয়ে সমস্ত রকম বাণিজ্য ও দুদেশের মানুষের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মার্চের ছয় তারিখ সকাল থেকে ফের সব কিছু স্বাভাবিকভাবে চলবে। পানিট্যাঙ্কির ব্যবসায়ীরা জানান এর ফলে তাদের ব্যবসার ক্ষতি হবে তবে দুদিন হোলি ও রঙ খেলার জন্য ব্যবসা কিছুটা মন্দা থাকবে তাই ব্যবসায় ক্ষতির পরিমান খুব বেশী হবেনা। নেপালে সাধারন নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার গঠন হোক এটা ব্যবসায়ীরাও চাইছেন। স্থিতিশীল ও শক্তিশালী সরকার গঠন হলে দু দেশের সম্পর্ক আরও সুন্দর এবং মজবুত হবে ফলে ব্যবসা বাণিজ্যেরও উন্নতি ঘটবে বলেই তারা মনে করছেন।
Siliguri: সাধারন নির্বাচন উপলক্ষ্যে বন্ধ করে দেওয়া হলো ইন্দো নেপাল সীমান্ত
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla