আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ির দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকাজুড়ে। জানা গেছে ঐ দুই যুবক একটি মোটরবাইকে করে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় কামাখ্যাগুড়ির কাছে একত্রিশ / সি জাতীয় সড়কের তেতুলতলা এলাকায় তাদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। মৃত যুবকের নাম মৃন্ময় সাহা। আহত অপর যুবক সুব্রত দাসকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু ঘটে। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসী জানান দুই যুবক এলাকায় অত্যন্ত মিশুকে এবং মিষ্টভাষী হিসাবে পরিচিত ছিলেন।
Alipurduar: পথ দুর্ঘটনায় মৃত দুই, শোকের ছায়া এলাকাজুড়ে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper