আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল যোগ দিলেন তৃণমূলে। জানা গেছে রবিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কলকাতার অফিসে গিয়ে সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাকে দলে বরন করে নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, তৃণমূলের জেলা নেতা তথা …
Read More »Eiyug
CoochBehar: বিশ্ব মহাবীর চিলা রায়ের পাঁচশত তেরোতম জন্ম জয়ন্তী উদযাপন কোচবিহারে
বিশ্ব মহাবীর চিলা রায়ের পাঁচশত তেরোতম জন্ম জয়ন্তী উদযাপিত হল কোচবিহারে। রবিবার কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর ট্রাস্ট ও কোচবিহার পৌরসভার উদ্যোগে কোচবিহার পৌরসভার সামনে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করে এই মহাবীরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সমাজসেবী অভিজিৎ দে ভৌমিক সহ কোচবিহারের বিশিষ্ট ব্যক্তিগন।
Read More »Howrah: শীতলা মায়ের স্নান যাত্রা হাওড়ার সালকিয়ায়
আজ 4/2/2023 তারিখ শনিবার পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে মাঘি পূর্ণিমা হয় আর এই মাঘি পূর্ণিমা তিথিতেই হাওড়ার সালকিয়াতে পুজিত হন শ্রী শ্রী শীতলা মাতা দেবী কথিত আছে শ্রীশ্রী শীতলা মাতা দেবীরা ৫ বোন আছেন তারা হাওড়া শহরের বিভিন্ন প্রান্তে মন্দির থেকে বাড়িতে পূজিত হন আজ এই দিনটিতে সমস্ত বোনেরা মিলিত হন বাধা ঘাটে গঙ্গার ঘাটের পাড়ে শুধু যিনি ছোট বোন …
Read More »Mouni Roy: মৌনি জাদুতে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া , ভাইরাল ছবি
ফের (Mouni Roy)সোশ্যাল মিডিয়ায় নয়া ছবি পোস্ট করে রাতের ঘুম কেড়ে নিলেন মৌনি রায়। (Mouni Roy)মৌনি রায়ের হট অবতার দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতা ।গোলাপি রঙের বিকিনিতে ঠিকরে বেরোচ্ছে বক্ষের খাঁজ। খোলা চুল, হালকা মেক আপে লাস্যময়ী মৌনি যেন এক মোহময়ী নারী । বক্ষ-বিভাজিকার খাঁজে নিমেষে ঘায়েল হয়েছেন অনুরাগীরা।কখনও বিকিনি তো …
Read More »Jalpaiguri: ধুপগুড়ি থানার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্গত ধুপগুড়ি থানার উদ্যোগে ও লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহায়তায় বৃহস্পতিবার ঝাড় আলতাগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খুকলুং রাভা বস্তিতে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির । জানা গেছে এদিনের শিবিরে দুইশো সত্তর জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে একশো আট জনকে চশমা দেওয়া হয়েছে এবং চৌত্রিশ জনের চোখে ছানি নির্ণয় করা হয়েছে ।তাদের বিনামূল্যে ছানি অপারেশন …
Read More »Alipurduar: বিজেপির আলিপুরদুয়ার জেলা কার্যকারিনী বৈঠক
বিজেপির আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আলিপুরদুয়ার শহরের একটি বেসরকারি ভবনে আয়োজিত হলো জেলা কার্যকারিনী বৈঠক । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি ভূষণ মোদক , আলিপুরদুয়ার জেলা থেকে নির্বাচিত পাঁচ বিধায়ক সহ অন্যান্য কর্মকর্তা গন। জানা গেছে এদিনের বৈঠকে সাংগঠনিক আলোচনার পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রচার কৌশল নিয়েও আলোচনা হয়।
Read More »Siliguri: শিলিগুড়ি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ও শিলিগুড়ি নক্সালবাড়ি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
শিলিগুড়ি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ও শিলিগুড়ি নক্সালবাড়ি চক্রের প্রাথমিক বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার । শিলিগুড়ি পৌর নিগম এলাকার বাঘা যতীন প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। শিলিগুড়ি নক্সালবাড়ি চক্রের প্রাথমিক বিদ্যালয় সমূহের বিশেষভাবে সক্ষম ছাত্র ছাত্রীরাও এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে।
Read More »Chaa Sundari Scheme Alipurduar: চা সুন্দরী প্রকল্পে নির্মিত নতুন গৃহের চাবি সহ জমির পাট্টা প্রদান করা হলো তোর্সা চা বাগানের শ্রমিকদের
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের তোর্সা চা বাগানের শ্রমিকদের হাতে বৃহস্পতিবার তুলে দেওয়া হলো চা সুন্দরী প্রকল্পে নির্মিত নতুন গৃহের চাবি সহ জমির পাট্টা। মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায় নির্মিত হয়েছে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের গৃহগুলি। এদিন জেলার আরেকটি বন্ধ চা বাগান ঢেকলাপাড়ার শ্রমিকদের হাতেও নব নির্মিত চা সুন্দরী প্রকল্পের ঘরগুলির চাবি সহ জমির পাট্টা প্রদান …
Read More »Holy shaligram shila Ram mandir Ayodhya: অযোধ্যার রাম মন্দিরে রাম সীতা মুর্তি নির্মানের জন্য নেপাল থেকে পাঠানো হলো পবিত্র শালগ্রাম শীলা
অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরে রাম সীতা মূর্তি নির্মণের উদ্দ্যেশ্যে নেপাল থেকে পাঠানো হলো দুটি পবিত্র শালগ্রাম শিলা। নেপালের প্রাক্তন উপ প্রধান মন্ত্রী বিমলেন্দ্র নিধি জানান কালী গন্ডকী নদী থেকে এই শিলা খন্ড দুটি তোলা হয়েছে। শালগ্রাম শিলা কে প্রভু বিষ্ণুর পবিত্র প্রতীক রুপে মান্য করা হয়। এই শিলা খন্ড দুটিকে পুজা পাঠ করে একটি ট্রাকে করে অযোধ্যায় পাঠানো হচ্ছে। শিলা …
Read More »Alipurduar: কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে বিশেষভাবে সক্ষমদের কম্বল বিতরন
কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর কুমারগ্রাম শাখার সহায়তায় মঙ্গলবার ব্লকের বিশেষভাবে সক্ষমদের কম্বল বিতরণ করা হয়। বারোবিশা ব্যবসায়ী সমিতির হলঘরে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের হাতে কম্বল তুলে দেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা। উপস্থিত ছিলেন রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর কুমারগ্রাম শাখার ব্লক সভাপতি মৃদুল সাহা সহ এলাকার বিশিষ্টজনেরা।
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper