মঙ্গলবার দুপুর (Alipurduar) নাগাদ আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে আইনি সহায়তা সচেতনতা শিবিরের আয়োজন করে মহিলা মহাবিদ্যালয়ের ওমেন সেল। মূলত মহিলা সক্রান্ত কোনো অপরাধ অথবা অন্যান্য অপরাধের ক্ষেত্রে যে কোনো মানুষ কিভাবে আইনি সহায়তা পেতে পারেন। অথবা কিভাবে তারা নির্দ্বিধায় আইনি ব্যবস্থার সাহায্য নেবেন সেই বিষয়ে মহাবিদ্যালয়ের ছাত্রীদের বিস্তারিত জানানো হয়। এ দিনের শিবিরে মহিলা মহাবিদ্যালয়ের শতাধিক ছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিন এই আইনি সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ কুন্তল ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি সেক্রেটারি ডালিয়া ভট্টাচার্য এবং পকসো আদালতের আইনজীবী প্রতিভা সরকার।
Alipurduar: আইনি সহায়তা সচেতনতা শিবির, উপস্থিত এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ
রিপোর্ট : মলয় দেবনাথ, এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper