মঙ্গলবার , জুন 2 2026
Breaking News

Bike accident: বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হাওড়ার শ্যামপুরে

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

মর্মান্তিক (accident)পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিনীতী। বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু।  হাওড়ার শ্যামপুরের কোলিয়া এলাকার ঘটনা। (accident)জানা গিয়েছে, শনিবার রাতে হাওড়ার  শ্যামপুরের ধজা  থেকে তিন বন্ধু মিলে বিনা হেলমেটে বাইকে করে  কালিপুজো দেখে বাড়ি ফেরার পথে কোলিয়া মোড়ে  বাইকে একটি গাড়ির ধাক্কা ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়।Bike accident: বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হাওড়ার শ্যামপুরে

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হাওড়ার  গড়চুমুক ফাঁড়ির পুলিশ।পুলিশ সুত্রে খবর মৃতদের বাড়ি শ্যামপুরের ধান্দালি এলাকায় । কালীপূজা দেখে রবিবার ভোররাতে বাড়ি ফেরার পথে দূর্ঘটনা স্থলে তিন জনের মৃত্যু হয় মৃতদের নাম  শান্তনু হাতি,কুন্তল দাস,বিজয় হাতি, বাড়ি ধান্দালী এলাকায় । পুলিশ সূত্রে খবর  মৃত বিজয় হাতি বয়স ২২ পিতা দুশমন্ত হাতি, সান্তনু হাতি বয়স ১৯ পিতা অভিমুণ্য হাতি ও কুন্তল দাস বয়স ১৭ পিতা উৎপল দাস। ধজা থেকে কালী পূজা দেখে ফেরার সময় ভোররাতে এই দুর্ঘটনা হয়েছে। এদিকে এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এত কম বয়সে এই তিন যুবকের মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।