বিপুল (Jalpaiguri) পরিমাণের গাঁজা উদ্ধার করলো ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে নাগাল্যান্ড নাম্বারের একটি বার চাকার লরি থেকে বিপুল পরিমাণের নিষিদ্ধ গাজা উদ্ধার করে জলপাইগুড়ি জেলা পুলিশের ময়নাগুড়ি থানার পুলিশ। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ জি খান্ডওয়াল বলেন , প্রায় ১০৩ কেজি গাঁজা 27 টি প্যাকেট করে ত্রিপুরার থেকে শিলিগুড়ি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ময়নাগুড়ি থানার আসাম মোড় এলাকায় ওই লরিটি আটক করা হয়। ঘটনায় এখনো পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা অজু করা হয়েছে।
Jalpaiguri: বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করলো ময়নাগুড়ি থানার পুলিশ
রিপোর্ট : আবির ভট্টাচার্য, এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla