বৃহস্পতিবার সাত সকালে(Bison )কোচবিহার জেলার পুন্ডিবাড়ি মাধববাড়ি অষ্টমী স্নান মেলার মাঠে তিনটি বাইসন তান্ডব চালায়। তান্ডব দেখতে ভীড় জমান পাঁচ শতাধিক মানুষ। তারা জানান পুন্ডিবাড়ির পাশেই আছে রসমতি জঙ্গল। এই জঙ্গল থেকেই বাইসন গুলি বেরিয়ে আসে। এর আগেও কয়েকবার পুন্ডিবাড়ি এলাকায় বাইসনের তান্ডব চলেছে। খবর পেয়ে কোচবিহার থেকে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘুমপাড়ানি গুলিতে বাইসন তিনটিকে কাবু করে গাড়িতে করে নিয়ে যান ও গভীর জঙ্গলে ছেড়ে দেন। বন দপ্তরের কোচবিহার বিভাগের আধিকারিক অসিতাভ চট্টোপাধ্যায় জানান বাইসনের তান্ডবে এদিন কেউ জখম হননি, বাইসনগুলিকে সুস্থ অবস্থায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Bison CoochBehar : সাত সকালে তিনটি বাইসনের তান্ডব দেখতে পাঁচ শতাধিক মানুষের ভীড়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla