নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে শুক্রবার সন্ধেয় টিটাগড় থানায় বিক্ষোভ দেখাল বিজেপি। বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলার তরফে টিটাগড় ব্রহ্মস্থান মোড় থেকে মিছিল করে এসে টিটাগড় থানার সামনে তারা বিক্ষোভ দেখায়। বিক্ষোভ শেষে তারা টিটাগড় থানার ভারপ্রাপ্ত অধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদক ময়ূরী চক্রবর্তী, ব্যারাকপুর জেলার মহিলা মোর্চার সম্পাদিকা পিয়ালী দুবে, যুব নেতা কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপির জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন, প্রশাসনের নিরপেক্ষতা এখন প্রশ্ন চিহ্নের মুখে। প্রশাসনের ভূমিকার গতিপ্রকৃতি দেখে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।
BJP Barrackpore: নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশি অত্যাচারের প্রতিবাদে টিটাগড় থানায় বিজেপির বিক্ষোভ
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla