বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান ও অন্যান্য দাবিতে বারোই জুলাই কমিটির আলিপুরদুয়ার জেলা কমিটির ডাকে শ্রমিক, কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী ও পেনসন প্রাপকরা শুক্রবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ শেষে এক প্রতিনিধি দল জেলাশাসককে তাদের দাবি সম্বলিত ডেপুটেশন প্রদান করেন। জেলাশাসক দাবিপত্র গ্রহন করে জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Read More »খবর
Alipurduar: ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বারোবিশা ট্রাফিক গার্ডের
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা ট্রাফিক গার্ডের উদ্যোগে বারোবিশা চৌপথিতে শুক্রবার দুপুরে আয়োজিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিন এলাকার কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিয়ে একটি মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। কুমারগ্রাম থানার আই সি বাসুদেব সরকার ও বারোবিশা পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিয়ে সাধারন …
Read More »Howrah: বাম আমলের চাকরির প্রতিশ্রুতি পূরণ না হওয়াতে নবান্নের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা ব্যক্তির
বাম আমলে চাকরির প্রতিশ্রুতি পেলেও এখনও চাকরি না পেয়ে না পেয়ে বুধবার নবান্নের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। যদিও সেখানে উপস্থিত পুলিশ অধিকারিকদের চেষ্টায় তাঁকে নিরস্ত করার পড়ে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।পুলিশ সূত্রে খবর চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েন শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ওই যুবক। তিনি বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা …
Read More »Alipurduar: উত্তরবঙ্গ জুড়ে পালিত হলো মনিষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একশো আটান্নতম জন্ম জয়ন্তী
উত্তরবঙ্গ জুড়ে পালিত হলো মনিষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একশো আটান্নতম জন্ম জয়ন্তী। উল্লেখ্য মনিষী রায় সাহেব পঞ্চান্নন বর্মা ছিলেন উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সমাজ সংস্কারক। কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার খলিসামারি গ্রামে ১৮৬৫ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন রাজবংশী সমাজের প্রথম এম এ পাশ এবং আইনের ডিগ্রি অর্জনকারী। তিনি বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ও সদস্য নির্বাচিত হয়েছিলেন। …
Read More »Siliguri: শিলিগুড়ি এথলেটিক ওয়েলফেয়ার অরগানাইজেশান এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র
শিলিগুড়ি এথলেটিক ওয়েলফেয়ার অরগানাইজেশান এর রজত জয়ন্তী বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন শিলিগুড়ি এথলেটিক ওয়েলফেয়ার অরগানাইজেশান এর কর্মকর্তা গন সহ এলাকার বিশিষ্টজনেরা।
Read More »Kolkata: ৭০০ তম দিনে ধর্ণারত নবম-দ্বাদশের চাকরি প্রার্থীদের ক্ষোভ তীব্র আকার ধারণ করলো
আজ ১২ ই ফেব্রুয়ারি ।গান্ধী মূর্তির পাদদেশে যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে পরিচালিত নবম-দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্ণার ৭০০ দিন পূর্ণ হলো। বুকভরা যন্ত্রণা নিয়ে দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীগণ ধর্ণার ৭০০ তম দিনে একটি গণ কনভেনশন এবং ধিক্কার দিবস পালন করলেন।নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন মেধাতালিকা ভুক্ত হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীগণ। ধর্ণারত যোগ্য অথচ …
Read More »Jalpaiguri: চা শ্রমিকদের যৌথ মঞ্চের সভা মেটেলিতে
চা শ্রমিকদের যৌথ মঞ্চের সভা অনুষ্ঠিত হলো রবিবার। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার মেটেলির শালবনী মুক্তমঞ্চে আয়োজিত এই সভায় চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান, চা শ্রমিকদের জমির অধিকার প্রদান, চা বাগানের জমি কর্পোরেট সংস্থার হাতে তুলে দেবার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রভৃতি বিষয়ে এদিনের সভায় যৌথ মঞ্চের নেতৃত্ব আলোচনা করেন। জানা গেছে আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে চা শ্রমিকরা তাদের দাবী আদায়ের …
Read More »Siliguri: শিলিগুড়ি রেল পুলিশের উদ্যোগে সচেতনতা শিবির
শিলিগুড়ি জি আর পির উদ্যোগে নিউ জলপাইগুড়ি স্টেশনে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হল মানব পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম ও সাইবার ক্রাইম এর বিরুদ্ধে সচেতনতা শিবির। উক্ত শিবিরে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শিলিগুড়ি রেল পুলিস সুপার এস সেলভামুরুগান,আই পি এস। তিনি তার বক্তব্যে মানব পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম ও সাইবার ক্রাইম প্রতিরোধে কি কি করনীয় সেসব বিষয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিক …
Read More »Alipurduar: সারাভারত সংযুক্ত কিষান সভার ছাব্বিশতম কুমারগ্রাম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো কামাখ্যাগুড়িতে
সারা ভারত সংযুক্ত কিষান সভার ছাব্বিশতম কুমারগ্রাম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো কামাখ্যাগুড়িতে। রবিবার আয়োজিত এই সম্মেলনে কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকার প্রতিনিধিগন যোগ দেন। সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের শুভ সূচনা করেন সারা ভারত সংযুক্ত কিষান সভার আলিপুরদুয়ার জেলা সম্পাদক জ্ঞানেন দাস। উপস্থিত ছিলেন আর এস পি দলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুব্রত রায় সহ অন্যান্য নেতৃত্ব। জানা গেছে সম্মেলনে সাংগঠনিক আলোচনা …
Read More »Samajsathi NGO Bhatpara: প্রথম বর্ষপূর্তির সঙ্গে সফলতার শীর্ষের পথে আরও একধাপ এগিয়ে গেল ভাটপাড়ার সমাজসাথী এন.জি.ও
দেখতে দেখতে “ভাটপাড়া ইউথ আইডিয়াল সমাজ সাথী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” -এর এক বছর পূর্ণ হয়ে গেল এবং তারা তাদের বর্ষপূর্তিতে জন্ম দিল নতুন এক চিন্তাধারার। তারা তাদের এনজিওকে ভগবান সমান মনে করে।নিজেদের কাজকর্মকে তারা তাদের এনজিও অর্থাৎ তাদের ভগবানের কাছে সঁপে দিয়েছে। তাই তাদের বর্ষপূর্তি তারা মাঘী পূর্ণিমার শুভ তিথিতে তাদের ভগবানকে আরতি এবং পুষ্পার্ঘ্য দিয়ে ভালোবাসা ও ভক্তির সাথে পালন …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper