শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের উদ্যোগ ও ব্যবস্থাপনায় শিলিগুড়ি নৌকাঘাট মোড়ে উদযাপিত হলো প্রাক বড়দিন ও ইংরাজি নববর্ষ। শনিবার এই উপলক্ষ্যে আয়োজিত হয় বিভিন্ন লোক সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান সহ আলোকসজ্জা। এলাকার কচিকাঁচা থেকে বয়স্করা এই উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব সহ বিশিষ্টজনেরা।
Read More »খবর
Road accident: মাঝ রাস্তায় প্রাইভেট কার উল্টে ভয়ানক দুর্ঘটনা ধূলোগড়ে
মাঝ রাস্তায় প্রাইভেট কার উল্টে ভয়ানক দুর্ঘটনা ১৬ নম্বর জাতীয় সড়কের ধূলোগড়ে। শনিবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলোগড় কোলাঘাট গামী লেন ফ্লাই ওভারে ওঠার মুখেই দুর্ঘটনা। কোলাঘাট গামী লেনে কলকাতার দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট কার যাত্রী নিয়ে পুরোপুরি উল্টে যায় মাঝ রাস্তায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রাইভেট কারের দুরন্ত গতি থাকার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে …
Read More »Howrah: হাওড়া সিটি পুলিশের উদ্যোগে ‘উৎসর্গ’ প্রকল্পে স্বাস্থ্যপরীক্ষা ও রক্তদান শিবির
শনিবার হাওড়া সিটি পুলিশের উদ্যোগে ‘উৎসর্গ’ প্রকল্পে দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের তরফ থেকে দ্বিতীয় হুগলি সেতুর ট্রাফিক গার্ডের আইসি জয়ন্ত সিংহের তত্ত্বাবধানে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরের সূচনা করেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। উপস্থিত ছিলেন ফুটবলের জাতীয় প্রশিক্ষক মৃদুল ব্যানার্জি, ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য, ডিসি সেন্ট্রাল শবরী রাজ …
Read More »Howrah: নববর্ষের প্রাক্কালে মানুষের মুখে হাসি ফোটালেন লিলুয়া থানা
আজ লিলুয়া থানাতে নববর্ষের প্রাক্কালে এবং আগামীকাল বড়দিনের উৎসব শুরুর আগে প্রায় বিগত দিন থেকে আজ কে নিয়ে ১০০ জন মানুষের মুখে হাসি ফোটালেন লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় শ্রীবাস্তব মহাশয়। এবং আগামীকাল ২৫শে ডিসেম্বর ভগবান যীশুর জন্মদিন উপলক্ষে আগাম মিষ্টিমুখ ও শান্তার টুপি দিয়ে প্রায় হাজার জন শিশুদের হাতে তুলে দিলেন উপহার এই উপহার পেয়ে শিশুরা বেজায় খুশি ও …
Read More »Alipurduar: বন্ধ কোহিনূর চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেওয়া হলো সরকারি অনুদান
আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বন্ধ কোহিনূর চা বাগানের শ্রমিকদের হাতে শুক্রবার তুলে দেওয়া হলো রাজ্য সরকার এর অনুদান। উপস্থিত ছিলেন টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, সমাজসেবী তথা শ্রমিক নেতা লিয়স কুজুর সহ অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য চলতি মাসের সাত তারিখ ছিলো বাগানের শ্রমিকদের মাসিক বেতন প্রদানের দিন। কিন্তু ছয় তারিখ রাতের অন্ধকারে শ্রমিকদের বেতন না দিয়ে বিনা নোটিশে বাগান ছেড়ে …
Read More »Alipurduar: সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের আলিপুরদুয়ার এক নম্বর পশ্চিম লোকাল কমিটির ব্লক সম্মেলন
সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের আলিপুরদুয়ার এক নম্বর পশ্চিম লোকাল কমিটির ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো শুক্রবার।সংগঠনের পতাকা উত্তোলন করে শিলবাড়িহাট বন্যাত্রান কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনের শুভ সূচনা করেন অল ইন্ডিয়া কিষান সভার আলিপুরদুয়ার জেলা সভাপতি শম্ভুনাথ বর্মন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক দীনবন্ধু বর্মন। জানা গেছে সম্মেলনে মোট একাশি জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে ব্লক কমিটি গঠন করা হয়। সভাপতি, …
Read More »Alipurduar: সাত দফা দাবিতে সারাভারত কৃষক সভার ডেপুটেশন বিডিওকে
সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে সাত দফা দাবিতে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও কে ডেপুটেশন দেওয়া হলো শুক্রবার। সংগঠনের জেলা নেতা সতীশ দাস জানান এদিন যে সাত দফা দাবীতে ডেপুটেশন দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরির ক্ষেত্রে শাসকদলের স্বজন পোষন ও দূর্নীতি দূর করে সঠিক প্রাপকদের নাম তালিকাভুক্ত করা, …
Read More »Alipurduar: মাদক জাতীয় নেশার ক্যাপ্সুল উদ্ধার জয়গাঁয়, গ্রেপ্তার এক
আলিপুরদুয়ার জেলা পুলিশের অন্তর্গত জয়গাঁ থানার পুলিশ শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে চার হাজার বত্রিশটি স্পাজমো প্রক্সিভন প্লাস ক্যাপ্সুল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গেছে গ্রেপ্তার ব্যক্তি জয়গাঁ থানার নিউ সুভাষ পল্লী এলাকার দল ডাবরীর বাসিন্দা নাম আজাদ আনসারি (২১)। পুলিশ ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More »CoochBehar: অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় তেইশশো বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করলো পুলিশ
দু সপ্তাহ ধরে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে কোচবিহার জেলা পুলিশ নষ্ট করলো প্রায় তেইশশো বিঘা জমির গাঁজা গাছ। পুলিশ সূত্রে জানা গেছে অবৈধ গাঁজা সংস্কৃতির বিরুদ্ধে তাদের অভিযান জারী থাকবে। জেলাজুড়ে এই অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমান গাঁজা চাষ নষ্ট করতে সক্ষম হয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।
Read More »পানীয় জল প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন সভাধিপতি
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক গ্রাম পঞ্চায়েতের কার্তিকা এলাকায় পানীয় জল প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। বুধবার এই প্রকল্পের শুভ সূচনা করে সভাধিপতি জানান কার্তিকা এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছলেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর পানীয় জলের সমস্যা দূর হবে। আলিপুরদুয়ার জেলা পরিষদ ও জন স্বাস্থ্য কারিগরি …
Read More »
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla