সীমান্ত রক্ষী বাহিনী ও নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (CoochBehar)কলকাতা বৃহস্পতিবার যৌথ অভিযান চালিয়ে তেইশ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করলো(CoochBehar)। জানা গেছে সীমান্ত রক্ষী বাহিনীর পঁচাত্তর নম্বর ব্যাটালিয়ন এর জওয়ানরা এই অভিযানে ছিলেন। তাদের কাছে খবর আসে কোচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত সিঙ্গিমারি এলাকায় অবৈধভাবে গাঁজা চাষ করছেন এলাকার কয়েকজন বাসিন্দা। এই খবর পেয়ে তারা নারকোটিকস কন্ট্রোল ব্যুরো কলকাতা দপ্তরে যোগাযোগ করেন। সেখান থেকে কয়েকজন কর্মী দিনহাটা আসেন এবং বি এস এফ জওয়ানদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে তেইশ বিঘা জমির গাঁজা গাছ উপড়ে ফেলেন ও সেগুলি আগুন লাগিয়ে পুড়িয়ে দেন। বি এস এফ সূত্রে জানা গেছে সীমান্ত এলাকায় নেশা ও মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান নিয়মিত চলবে।
CoochBehar: বি এস এফ ও নারকোটিকস কন্ট্রোল ব্যুরো যৌথ অভিযান চালিয়ে তেইশ বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করলো
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla