মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

খবর

Jalpaiguri: উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির পুলিশের

Jalpaiguri: উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির পুলিশের

জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের ধুপগুড়ি থানার উদ্যোগে বুধবার ধুপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় এক সচেতনতা শিবির। শিবিরে বাল্য বিবাহ, কিশোরী গর্ভধারন,সাইবার ক্রাইম, প্রভৃতি বিষয়ে ছাত্র ছাত্রীদের সচেতনতার বার্তা দেওয়া হয়। পুলিশের মহিলা এস আই মৌমিতা সরকার ও নন্দিতা সরকার এই উদ্যোগে নেতৃত্ব দেন। তারা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে সব বিষয়ে পরামর্শ দেন।

Read More »

Alipurduar: আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে মাটি খনন

Alipurduar: আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে মাটি খনন

আইনকে (Alipurduar) বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারি সহ বেসরকারি জমি থেকে মাটি চুরি চলছে অবাদে খড়িয়া বস্তি নৌকা ঘাট থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে এমনটাই দেখা গেল বুধবার বেলা দুটো নাগাদ ওই এলাকায় গিয়ে। ‌ প্রশাসনের কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে অবাদে চলছে মাটি খননের কাজ। যদিও ভূমি সংস্কার দপ্তরের কোন কর্তা বিষয়টি জানেন না এমনটাই জানা গেছে। ‌ সরকারি আইনকে তোয়াক্কা …

Read More »

Siliguri: পাচারের আগেই উদ্ধার ষোলো লক্ষাধিক টাকার মদ, গ্রেপ্তার চার

Siliguri: পাচারের আগেই উদ্ধার ষোলো লক্ষাধিক টাকার মদ, গ্রেপ্তার চার

গোপন সুত্রে (Siliguri) পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আবগারি দপ্তরের শিলিগুড়ি বিভাগের কর্মীরা সোমবার রাতে শিলিগুড়ির চম্পাসারী মোড়ে একটি অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়িতে বোঝাই করা বাঁধাকপি ও ফুলকপির বস্তার আড়াল থেকে উদ্ধার হয় বাহাত্তর কার্টন সিকিমে তৈরি মদ। রাজস্ব ফাঁকি দিয়ে এই মদ সিকিম থেকে বিহারে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। গ্রেপ্তার করা হয় চারজনকে। …

Read More »

Leopard: বাগানে পাওয়া গেলো চিতাবাঘের তিনটি শাবক, চাঞ্চল্য এলাকায়

Leopard: বাগানে পাওয়া গেলো চিতাবাঘের তিনটি শাবক, চাঞ্চল্য এলাকায়

আলিপুরদুয়ার ( Leopard  ) জেলার কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানের তেইশ /এ সেকশনে পাওয়া গেলো চিতাবাঘের তিনটি শাবক। জানা গেছে সোমবার সকালে শ্রমিকরা এই সেকশনে কাঁচা চা পাতা তোলার কাজ করছিলেন, সে সময় তারা চা গাছের ঝোপের মধ্যে চিতাবাঘের শাবক তিনটিকে দেখতে পান। চিতা বাঘের শাবক দেখে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। তারা সাথে সাথে বিষয়টি জানান সেখানে …

Read More »

Alipurduar: জেলা প্রশাসনের উদ্যোগে খেলবো মৈয়া কর্মসূচি আয়োজিত হলো সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে

Alipurduar: জেলা প্রশাসনের উদ্যোগে খেলবো মৈয়া কর্মসূচি আয়োজিত হলো সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে

আলিপুরদুয়ার ( Alipurduar )জেলা প্রশাসনের উদ্যোগে কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের পঞ্চবীর হিন্দি হাই স্কুল মাঠে আয়োজিত হলো খেলবো মৈয়া কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগন। জেলাশাসক আর বিমলা জানান চা বাগানের শ্রমিকদের অধিকাংশই আদিবাসী সম্প্রদায়ের। তাদের মূখ্য ভাষা হলো সাদরী। এই ভাষায় উচ্চারিত খেলবো মৈয়া কথার …

Read More »

Jalpaiguri: বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে র‍্যালি জলপাইগুড়িতে

Jalpaiguri: বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে র‍্যালি জলপাইগুড়িতে

প্রতি বছর (Jalpaiguri) মার্চ মাসের চব্বিশ তারিখ দিনটি পালিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস হিসাবে। আঠারো শ বিরাশি সালের চব্বিশে মার্চ তারিখে রবার্ট কুক যক্ষ্মা রোগের জীবানু আবিষ্কার করেছিলেন। সেই হিসাবে চব্বিশে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস হিসাবে উদযাপিত হয়। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের যক্ষ্মা বিভাগ এর উদ্যোগে জেলার প্রতিটি ব্লকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। জলপাইগুড়ি শহরে আয়োজিত হয় …

Read More »

Alipurduar: অবৈধভাবে রায়ডাক দুই নম্বর নদীতে খনন করে তোলা হচ্ছে বালি ,অভিযোগে খনন কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

Alipurduar: অবৈধভাবে রায়ডাক দুই নম্বর নদীতে খনন করে তোলা হচ্ছে বালি ,অভিযোগে খনন কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট দলদলি এলাকায় রায়ডাক নদী থেকে অবৈধভাবে বালি তোলার কাজ চলছে জেসিবি ও পকলিন জাতীয় খনন যন্ত্র দিয়ে। সেই বালি ট্রাক ও ডাম্পারে বোঝাই করে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়। এই অবৈধ কারবারে জড়িয়ে আছে পাচারকারীদের একটি সিন্ডিকেট। ছোট দলদলি ও পশ্চিমচেংমারি এলাকার বাসিন্দারা জানান সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ …

Read More »

Elephants attack: জঙ্গল এর রাস্তায় গাড়ির রাস্তা রুখে দাঁড়ালো দাঁতাল, গাড়ি ফেলে পালিয়ে বাঁচলেন চালক ও যাত্রী

Elephants attack: জঙ্গল এর রাস্তায় গাড়ির রাস্তা রুখে দাঁড়ালো দাঁতাল, গাড়ি ফেলে পালিয়ে বাঁচলেন চালক ও যাত্রী

জলপাইগুড়ি জেলার (elephants )লাটাগুড়িতে জঙ্গলের রাস্তায় আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বিশাল বুনো হাতি। কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকা কর্তব্যরত পুলিশ অফিসার চীৎকার করে সকল যানবাহনের চালকদের সতর্ক করে গাড়ি ব্যাক করতে বলে চলেছেন। চালকরা সতর্ক হয়ে গাড়ী পিছিয়ে নিতে পারলেও একটি ছোট চার চাকার গাড়ীকে পিছিয়ে আনতে পারেননি চালক। গাড়ির রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মূর্তিমান বিশাল দেহী …

Read More »

Alipurduar: বকেয়া মজুরি মেটানোর দাবিতে কাজ বন্ধ করে শ্রমিক বিক্ষোভ কালচিনি চা বাগানে

Alipurduar: বকেয়া মজুরি মেটানোর দাবিতে কাজ বন্ধ করে শ্রমিক বিক্ষোভ কালচিনি চা বাগানে

আলিপুরদুয়ার জেলার (Alipurduar)  কালচিনি চা বাগানে বকেয়া মজুরি মেটানোর দাবিতে কাজ বন্ধ করে সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করএন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ বারবার কালচিনি চা বাগানের মালিকানা হাত নদল হলেও শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করছেননা কোনো মালিক। একারনে শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন জারী আছে। বিক্ষোভরত শ্রমিকরা জানান বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার এস ও পি আইন অনুসারে নতুন …

Read More »

Jalpaiguri: তিনদিন ধরে আগুন জ্বলছে তোতাপাড়া জঙ্গলে,আশঙ্কা বিপুল ক্ষতির

Jalpaiguri: তিনদিন ধরে আগুন জ্বলছে তোতাপাড়া জঙ্গলে,আশঙ্কা বিপুল ক্ষতির

জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া জঙ্গলে তিন দিন ধরে জ্বলছে আগুন। এসময় জঙ্গলে গাছের পাতা ঝরে পড়ে শুকিয়ে যায়। কে বা কারা এই পাতায় আগুন লাগিয়ে দিয়েছে আর সে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে জঙ্গলের সর্বত্র। পরিবেশ প্রেমীরা জানান বন দপ্তরের উচিত আগুন নেভানোর দ্রুত ব্যবস্থা করা তা না হলে বন্য প্রাণীদের ক্ষতির আশংকা যেমন রয়েছে তেমনি আশঙ্কা রয়েছে মূল্যবান …

Read More »