জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের ধুপগুড়ি থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার থানা এলাকার গাদং এক ও গাদং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালায়। পুলিশ এর এই অভিযানে নেতৃত্ব দেন ধুপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিয়েলসেন লেপচা। জানা গেছে পুলিশের কাছে খবর আসে খালপাড়া, খলাইগ্রাম, ধরনী স্কুল পাড়া, লক্ষীপুরটারি প্রভৃতি গ্রামে অবৈধভাবে গাঁজা চাষ …
Read More »খবর
siliguri: ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক
শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ বুধবার থানা এলাকার বিশ্বাস পাড়ায় অজয় শাহ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে পুলিশ বাড়িতে তল্লাশী চালায়। তল্লাশীতে বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমান ব্রাউন সুগার। গ্রেপ্তার করা হয় অজয় শাহকে। সমস্ত প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশ মেনে করা হয় বলে জানিয়েছে পুলিশ। …
Read More »siliguri: শিলিগুড়ি বানিজ্য মহাবিদ্যালয়ের নতুন শিক্ষায়তন ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র
শিলিগুড়ি (siliguri) বানিজ্য মহাবিদ্যালয়ের নতুন শিক্ষায়তন ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মেয়র জানান শিলিগুড়ির কাওয়াখালিতে বানিজ্য মহাবিদ্যালয়ের নতুন শিক্ষায়তন ভবনের নির্মান কাজ শুরু হবে। পুরনো কলেজ ক্যম্পাসে স্থান সঙ্কীর্ণ হওয়ায় নতুন ভবন নির্মান জরুরি হয়ে পড়ে। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কলেজ পরিচালন সমিতির সভাপতি অরুন কুমার …
Read More »Siliguri: শিলিগুড়ি পৌর নিগমের নব নির্মিত চার তলা ভবনের দ্বারোদঘাটন করলেন মেয়র
শিলিগুড়ি (Siliguri) পৌর নিগমের নব নির্মিত একটি চারতলা ভবনের দ্বারোদঘাটন করলেন মেয়র গৌতম দেব। বুধবার এই ভবনটির দ্বারোদঘাটন করে মেয়র জানান এটি নির্মানে ব্যয় হয়েছে এক কোটি ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা। পুরনো ভবনে নিগমের কাজ কর্ম করতে সমস্যা হচ্ছিলো। নতুন এই ভবনে নিগমের জল, স্বাস্থ্য,সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ বেশ কয়েকটি দপ্তর স্থানান্তর করা হবে। নীচ তলায় থাকছে দ্বিচক্রযান পার্কিং …
Read More »Alipurduar: গ্রামে জনসংযোগে জেলাশাসক
আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বইগ্রাম হিসাবে পরিচিত পানিঝোড়া গ্রামে জনসংযোগ করলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা। বুধবার জনসংযোগে এসে তিনি পানিঝোড়া গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে ঋন প্রদান করেন। পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক উপভোক্তাদের হাতে তুলে দেন শস্য বীজের প্যাকেট। পানিঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুল পোষাক বিতরন করেন। জেলাশাসক জানান এদিন তিনি গ্রামবাসীদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদেরকে …
Read More »Jalpaiguri: বে আইনী আফিং চাষ নষ্ট করলো পুলিশ
জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের মালবাজার থানার পুলিশ গোপন সুত্রে খবর পায় যে থানা এলাকার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদীর চরে বে আইনী ভাবে পোস্ত গাছের (আফিং) চাষ করা হচ্ছে।খবর পেয়ে মালবাজার থানার পুলিশ তিস্তা নদীর চরে নির্দিষ্ট জায়গায় পৌঁছে ট্রাক্টর দিয়ে সমস্ত চাষ নষ্ট করে দেয়। পাশাপাশি লাগোয়া এলাকার মানুষ জনকে এধরনের অবৈধ কার্যকলাপ না করতে পরামর্শ দেয়। পুলিশ সূত্রে …
Read More »Siliguri: ফুলবাড়িতে উদ্ধার মর্টার শেল, চাঞ্চল্য এলাকায়
সোমবার শিলিগুড়ির (Siliguri) অদূরে ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে আমাইদীঘী গাড়ি পার্কিং এলাকায় উদ্ধার হয় একটি মর্টার শেল। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে আমাইদীঘী পার্কিং এরিয়ায় এদিন একটি ডাম্পারে করে ওদলাবাড়ির তিস্তা থেকে বালি পাথর নিয়ে আসা হয়। সেগুলি চালনি করার সময় মর্টার শেল টি পাওয়া যায়। সাথে সাথে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। সেখান থেকে পুলিশ ঘটনাস্থলে …
Read More »Alipurduar: চা সুন্দরী প্রকল্পে নির্মীয়মান ঘরের কাজ পরিদর্শন করলেন বিডিও
আলিপুরদুয়ার (Alipurduar) জেলার মাদারীহাট ব্লকে শিশুঝুমড়া গ্রাম পঞ্চায়েতের রহিমপুর চা বাগানে চলছে চা সুন্দরী প্রকল্পে আবাসন নির্মানের কাজ। সোমবার মাদারীহাট এর বিডিও এই কাজ পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বিডিও জানান এদিন তিনি চা সুন্দরী প্রকল্পে নির্মীয়মান ঘরের কাজ খতিয়ে দেখেন। কাজ নিয়ে চা শ্রমিকদের কোনো অভিযোগ আছে কিনা শ্রমিকদের সাথে কথা বলে তাও জানতে চান। বাড়ি নির্মানে যেসব উপকরণ ব্যবহার …
Read More »Siliguri: নেশা করতে এসে ধরা পড়লো আদালত থেকে পলাতক অভিযুক্ত
নেশা করতে (Siliguri) এসে পুলিশের জালে ধরা পড়লো শিলিগুড়ি আদালত থেকে পলাতক এক অভিযুক্ত। জানা গেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের খড়িবাড়ি থানার পুলিশ শুক্রবার থানা এলাকার পানিট্যাঙ্কিতে ঝামেলা পাকানোর অভিযোগে বিকাশ কার্কি নামে এক যুবককে গ্রেপ্তার করে। শনিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করার লক্ষ্যে পুলিশ ভ্যান থেকে নামিয়ে আদালত লক আপে নিয়ে যাবার সময় অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনায় ব্যপক আলোড়ন …
Read More »Alipurduar: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় আহত দুই পরীক্ষার্থী ও এক পরীক্ষার্থীর মা
আলিপুরদুয়ার (Alipurduar) দুই নম্বর ব্লকের মজিদখানা হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে টোটেম করে বাড়ি ফিরছিলো দুই পরীক্ষার্থী ও এক পরীক্ষার্থীর মা। একত্রিশ /সি জাতীয় সড়কের শামুকতলা রোড পুলিশ ফাঁড়ির কাছে একটি ছোট গাড়ি টোটোটিকে পেছন থেকে ধাক্কা মারলে টোটো থেকে তিন জন ছিটকে পড়ে যান। সাথে সাথে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের যশোডাঙ্গা গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper