আলিপুরদুয়ারে এবার (Christmas) আয়োজিত হতে চলেছে ক্রিসমাস কার্নিভাল। এবার ক্রিসমাস উপলক্ষে জমজমাট অনুষ্ঠান হবে আলিপুরদুয়ারে।এই প্রথম আলিপুরদুয়ার শহরে ক্রিসমাস কার্নিভাল। জেলা প্রশাসন ও আলিপুরদুয়ার পৌরসভা পক্ষ থেকে এই বড়দিন উৎসব আয়োজন করা হচ্ছে।এদিন আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে এই বিষয়ে এক বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক আর বিমলা, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, আলিপুরদুয়ার পৌরসভা চেয়ারম্যান সহ অন্যান্যরা। আলিপুরদুয়ার মাধব মোড় কলেজহল্ট পর্যন্ত যে সড়ক আছে সেখানে আয়োজিত হবে এই উৎসব যেখানে থাকবে খাবারের স্টল, গানের আয়োজন, ছোটোদের জন্য পেইণ্টিং।
Christmas Alipurduar: ক্রিসমাস কার্নিভাল অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ারে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper