কলকাতার সার্বজনীন দুর্গোৎসব ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা শহরে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা কার্যত পরিণত হয়েছিল আপামর শহরবাসীর আনন্দের হিল্লোল হিসাবে। শোভাযাত্রায় অংশ গ্রহন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, আলিপুরদুয়ার পৌর সভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, সমাজসেবী দীপ্ত চ্যাটার্জি, লিয়স কুজুর, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা সহ অন্যান্যরা। এই শোভাযাত্রা থেকেই বেজে গেল বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার ঢাকের কাঠি বলে মন্তব্য করেন শোভাযাত্রায় অংশ গ্রহন কারীরা। জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে রাজ্যের সর্বত্র এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং সেই নির্দেশ অনুসারে আলিপুরদুয়ার জেলা শহরেও এই শোভাযাত্রা করা হয়।
Alipurduar: কলকাতার সার্বজনীন দুর্গোৎসব ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা আলিপুরদুয়ারে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper