পৌর এলাকার আবর্জনা সংগ্রহ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পৌঁছে দিতে রবিবার কোচবিহার পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে চারটি সাইকেল ভ্যান রিকশার পরিষেবা উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন সমাজসেবী অভিজিৎ দে ভৌমিক সহ এলাকার বিশিষ্টজনেরা। রবীন্দ্রনাথ ঘোষ জানান এই সাইকেল ভ্যান রিকশা গুলি পৌর এলাকার বাড়ি বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহ করবে এবং সেগুলি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পৌঁছে দেবে। পৌর এলাকাকে আবর্জনা মুক্ত রাখতেই এই উদ্যোগ।
Coochbehar: পৌর এলাকার আবর্জনা সংগ্রহের উদ্দ্যেশ্যে চারটি সাইকেল রিকশা ভ্যান পরিষেবার সূচনা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla