দিনহাটা পৌর (CoochBehar) এলাকায় নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যবস্থার উন্নয়নে অম্রুত ২.০ প্রকল্পে কাজের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্না দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ অন্যান্য কাঊন্সিলর গন। চেয়ারম্যান অপর্না দে নন্দী জানান এই প্রকল্পে শহরের বাড়ি নলবাহিত বিশুদ্ধ পানীয়জল পৌঁছে দেবার লক্ষ্যে চার হাজার দুইশত একাশিটি বাড়িতে মিটার সহ জলের সংযোগ দেওয়া হবে। একশো কিলোমিটার নতুন জলের পাইপ লাইন বসানো হবে। অধিক ধারন ক্ষমতা সম্পন্ন দুটি নতুন জলের ট্যাংক তৈরি, চারটি অধিক ক্ষমতা সম্পন্ন নতুন টিউব ওয়েল সহ পাম্প হাউজ নির্মান, বর্তমানে চালু টিউব ওয়েল ও পাম্প হাউজ গুলির নবীকরন করা হবে। এই প্রকল্পে মোট ব্যয়বরাদ্দ ধরা হয়েছে তেইশ কোটি টাকা। ভবিষ্যতে শহরের জনসংখ্যা বৃদ্ধির দিকে লক্ষ্য রেখেই এই পরিকল্পনা বলে জানান পৌর চেয়ারম্যান।
CoochBehar : অম্রুত ২.০ প্রকল্পে শহরের পানীয় জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper