বিজেপির সর্বভারতীয় (BJP)সভাপতি নিতিন নবীন রবিবার কোচবিহার থেকে সুচনা করেন বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন কোচবিহারে এসে পৌঁছান ও দলের কর্মসুচিতে যোগ দেন। তার উপস্থিতিতে দলের কর্মী সমর্থকরা একটি বাইক র্যালির মাধ্যমে পরিবর্তন যাত্রার সূচনা করেন। তারপর রাসমেলা ময়দানে আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন রাজ্যের যুবক, মহিলা,কৃষক থেকে প্রান্তিক মানুষেরা চাইছেন পরিবর্তন। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দলকে ক্ষমতাচ্যুত করার আহবান জানান নিতিন নবীন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক সহ অন্যান্য নেতৃত্ব।
BJP CoochBehar: বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন কোচবিহার থেকে সূচনা করলেন পরিবর্তন যাত্রা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper