কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা (CoochBehar) শহরবাসীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি এলাকায় অপরাধীদের উপর নজরদারি চালিয়ে অপরাধ কমানোর লক্ষ্যে তুফানগঞ্জ মহকুমা পুলিশ শহরের ষাট্টি গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসিয়েছে।সিসি ক্যামেরাগুলোকে নিয়ন্ত্রণ এর লক্ষ্যে শনিবার তুফানগঞ্জ থানা চত্বরে নির্মিত কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রী কৃষ্ণ গোপাল মীনা সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন। পুলিশ সুপার জানান এই কন্ট্রোল রুম থেকে পুরো শহরের উপর নজরদারি চালানো হবে চব্বিশ ঘন্টা। নজর রাখা হবে অপরাধ মুলক কাজ কর্ম কোথাও হচ্ছে কিনা। শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করে অপরাধ মূলক কাজ কর্ম কমাতে এই ব্যবস্থা সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।
CoochBehar: সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন পুলিশ সুপার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper