পুলিশি তৎপরতায় (CoochBehar) ভেস্তে গেলো ডাকাতির ছক। জানা গেছে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত টাপুরহাট পুলিশ ফাঁড়ির কর্মীরা বিশ্বস্তসূত্রে খবর পেয়ে বুধবার রাতে কোচবিহার মাথাভাঙ্গা সড়কের বরুয়াপারা এলাকায় ওঁত পেতে থেকে একটি এম্বুল্যান্স আটক করেন।তল্লাশী চালিয়ে এম্বুল্যান্স থেকে উদ্ধার করেন তিন রাউন্ড গুলি সহ একটি নাইন এম এম পিস্তল, একটি তলোয়ার এবং একটি রড। এম্বুল্যান্স এর পাঁচ আরোহী কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে দলটি ডাকাতির উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।
CoochBehar: পুলিশি তৎপরতায় ভেস্তে গেলো ডাকাতির ছক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla