কোচবিহার জেলা পুলিশের মাথাভাঙ্গা (CoochBehar) থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে থানা এলাকার হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের অন্দরান পাখিহাগা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশী চালায়।তল্লাশীতে বাড়ি থেকে উদ্ধার হয় তিনশো বিরান্নব্বই গ্রাম আফিম ও এক কেজির বেশী গাঁজা। বাড়ির মালিক কে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে সোমবার ধৃতকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের অনুমান ধৃত ব্যক্তি মাদকের অবৈধ কারবারের চক্রে জড়িত। পুলিশ তদন্ত শুরু করেছে।
CoochBehar: গভীর রাতে অভিযান একটি বাড়িতে, উদ্ধার আফিম সহ গাঁজা, গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla