কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতি (CoochBehar) মন্ত্রীর পর এবার মনোনয়ন পর্ব চলাকালীন নিরাপত্তারক্ষী নিয়ে বিডিও অফিসে ঢুকে বিতর্কে পার্থ প্রতিম রায়।(CoochBehar)মনোনয়ন পর্ব চলাকালীন নিরাপত্তারক্ষীদের নিয়ে কোচবিহার ১ বিডিও অফিসে ঢুকে বিতর্কের মুখে পড়লো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়।
বুধবার সকালে মনোনয়নের কাজ শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই তিনি ধলুয়াবাড়ির বিডিও অফিসে ঢোকেন। সেই সময় তাঁর সঙ্গে ছিল নিরাপত্তারক্ষীরা। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নিয়ম ভাঙার কোনও ব্যাপার নয়। আমি এই ব্লকের ভোটার। আমার দাদা ভোটে দাঁড়িয়েছেন।সে বিষয়ে ব্লক নির্বাচনি আধিকারিকের সঙ্গে কথা বলতে এসেছিলাম।’ আর আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মত বসে থাকি নি। তবে নিরাপত্তা রক্ষী নিয়ে ভিতরে ঢোকার বিষয়ে তিনি বলেন নিরাপত্তা রক্ষীরা বিষয়টি জানে।তবে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের দাবি ১৪৪ ধারা শুধু বিরোধীদল গুলির জন্যই লাগু রয়েছে। তৃণমূলের নেতা কর্মীরা যখন খুশি যেখানে খুশি যেতে পারছে তাদের কোন বাধা নেই ,আর ১৪৪ ধারা বিষয় নেই ।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla