খাপাইডাঙ্গার (CoochBehar) ঘটনার রেস কাটতে না কাটতেই তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত মহিষকুচি ১ গ্রাম পঞ্চায়েতের ফেরসাবাড়ি এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। (CoochBehar) স্থানীয় সূত্রের খবর প্রতিবেশী ওই যুবকের যৌন নির্যাতনের জেরে অন্তর সত্তা হয়ে পড়েছে ওই নাবালিকা, বৃহস্পতিবার ঘটনাটি রাতেই জানাজানি হতে বক্সীরহাট থানায় অভিযোগ দায়ের হয়।
তদন্তি নেমে বক্সীহাট থানা পুলিশ অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করে। নাবালিকার তো পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই নাবালিকা কে যৌন নির্যাতন চালাতো প্রতিবেশী যুবক, আপত্তিকর অবস্থায় সেই ছবি তুলে গোপনে রেখে দেয় সেই যুবক পরবর্তীতে ঘটনার কথা কাউকে জানালে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়, পরিবারের তরফ থেকে তার আচরণ অস্বাভাবিক লক্ষ্য করায় তাকে নিয়ে যাওয়া হয় বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানকার চিকিৎসকেরা তাকে পরীক্ষা করার পর জানান সেই নাবালিকা বর্তমানে ছয় মাসের অন্তঃসত্তা। এদিকে পুলিশ তাকে তুফানগঞ্জ মহকুমা দেওয়ানী ও ফৌজদারি আদালতে পাঠালে বিচারপতি তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় এবং অন্যদিকে কিশোরী স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
(CoochBehar)জেলা জুড়ে পরপর নাবালিকা ধর্ষণের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সড়ক হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা, বিজেপির জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ বলেন ‘ বাংলায় একের পর এক নাবালিকারা ধর্ষণের শিকার হচ্ছে অথচ প্রশাসন কিশোরীদের সুরক্ষা ব্যবস্থা দিতে ব্যর্থ ‘ সিপিএমের বক্সীরহাট লোকাল কমিটির সদস্য ইউসুফ আলী বলেন প্রশাসন মুখে কোন কেটেছে দুটো অভিযুক্ত কে শাস্তি ব্যবস্থা না করা হলে আন্দোলনে আমার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper