মে মাসের (CPIM) পাঁচ তারিখ আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার হাটে সি পি আই এম দলের আলিপুরদুয়ার পশ্চিম এক নম্বর এরিয়া কমিটির সম্মেলন (CPIM)উপলক্ষ্যে যে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে প্রধান বক্তা হিসাবে আসছেন সি পি আই এম রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।রাজ্য সম্পাদকের সভাকে সফল করার লক্ষ্যে সি পি আই এম কর্মী সমর্থকরা লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন। রবিবার এই প্রচার কর্মসূচীতে ছিলো বাইক মিছিল ও পথসভা। শালকুমার হাট এলাকায় পথ সভায় বক্তব্য রাখেন দলের নেতা তপন বর্মন। তিনি জানান দূর্নীতি মুক্ত বাংলা গড়তে, সাম্প্রদায়িক ও ধর্মীয় বিভাজন রুখে দেশের সংবিধানের ধর্ম নিরপেক্ষতা রক্ষা করতে এবং পঞ্চায়েতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে তারা লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন।
CPIM: সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের জনসভা সফল করতে পথসভা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla