নয় দফা দাবীতে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কে ডেপুটেশন দিল সি পি আই এম দলের কামাখ্যাগুড়ি চার নম্বর শাখা কমিটি। শাখা সম্পাদক বিকাশ সরকার জানান তাদের দাবিগুলি হল কামাখ্যাগুড়ি জেলা পরিষদ বাংলো থেকে চড়কতলা হয়ে পারোকাটা সীমানা পর্যন্ত সড়কটি সংস্কার করা, বাড়ি বাড়ি নল বাহিত পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা, সরকারি আবাস যোজনার প্রপকদের নামের তালিকা দ্রুত প্রকাশ করে প্রাপকদের আবাস প্রদান, রাস্তায় পথবাতির ব্যবস্থা করা, একশদিনের কাজের বকেয়া মজুরি দ্রুত প্রদান করা, কামাখ্যাগুড়ি বাজারে জল নিকাশের ব্যবস্থা সহ দ্রুত জঞ্জাল সাফাই করা, অতিবৃষ্টিতে নষ্ট ফসলের জন্য কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করা। পঞ্চায়েত প্রধান ডেপুটেশন গ্রহন করে জানান দাবীগুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।
Alipurduar: নয় দফা দাবীতে প্রধানকে ডেপুটেশন সিপিআইএম এর
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper