দার্জিলিং জেলার নক্সালবাড়ি কলেজের পাশের চা বাগান থেকে একটি হরিণ শাবক উদ্ধার করলেন বনকর্মীরা। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা চা বাগানে হরিণ শাবকটি কে ঘুরে বেড়াতে দেখে বন দপ্তরের কর্মীদের খবর দেন। খবর পেয়ে বনকর্মীরা এসে হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান এবং বেঙ্গল সাফারিতে পাঠিয়ে দেন। বেঙ্গল সাফারি সূত্রে জানা গেছে হরিণ শাবকটি সুস্থ আছে। বনকর্মীদের অনুমান হরিণ শাবকটি নক্সালবাড়ির কোলাবাড়ি জঙ্গল থেকে চা বাগানে কোনো ভাবে চলে এসেছিল।
বন থেকে লোকালয়ে চলে আসা হরিণ শাবক উদ্ধার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla