এমন দিন যেন হাতে গোনা যেদিন দিশা পাটানিকে নিয়ে গসিপ হয় না। আবারও বিনোদন জগতের খবরের শিরোনামে চলে এলেন বলিউডের আলোচিত নায়িকা দিশা পাটানি। টাইগারের সঙ্গে দীর্ঘদিনের প্রেম ভাঙা থেকে নয়া প্রেমের গুঞ্জনে সব মিলিয়ে ২০২২ সাল জুড়েই চর্চায় রয়েছেন এই বলি ডিভা Iঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে দিশা ও টাইগার দুজনেই দীর্ঘ ৬ বছরের প্রেমে ইতি টেনেছেন। কিন্তু কেন টাইগার ও দিশার সম্পর্ক ভাঙল তা নিয়ে কানাঘুষো চলছে জোরকদমে। নায়িকার ব্রেক আপের আসল কারণ জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।অন্যদিকে যুগলের বিচ্ছেদের জল্পনার মধ্যে দিশার নতুন বন্ধুকে নিয়ে জোরকদমে চর্চা শুরু হয়েছে । নতুন বন্ধু আলেকজান্ডার ইলিকের সঙ্গে বেশ সময় কাটাতে দেখা গেছে দিশা পাটানি কে।সম্প্রতি কালো রঙের বিকিনি পরে রোদ পোহাতে দেখা গেছে দিশাকে, সেখানেও তার সঙ্গী ছিল আলেকজান্ডার। খালি গায়ে সানবাথ নিচ্ছেন আলেকজান্ডার, এবং কালো বিকিনি পরে তার পাশে এসে বসলেন দিশা। আলেকজান্ডার বলছেন, রোদ পুড়ে যাচ্ছেন, তখন দিশাও তার কথায় সম্মতি জানায়। ভাইরাল এই ভিডিও নিয়ে কৌতুহল বেড়েই চলেছে।কিছুদিন আগেও দিশাকে ডিনার ডেটে দেখা গিয়েছিল আলেকজান্ডারের সঙ্গে। এবং কানাঘুষোতে শোনাও যাচ্ছে আলেকজান্ডারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিশা। অভিনেত্রীর ইনস্টা পোস্ট থেকেই জল্পনা বাড়ছে। দুজনের সম্পর্কের রসায়ন যে বেশ গাঢ় তা ভিডিওতেই স্পষ্ট ধরা পডে়ছে। যদিও নতুন বন্ধু আলেকজান্ডারের সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও কোন মন্তব্য করেননি দিশা। তবে তাদের প্রেমের গুঞ্জন এখন সকলের মুখে মুখে। কে এই আলেকজান্ডার। আলেকজান্ডার ইলিক হলেন একজন অতি পরিচিত মডেল ও অভিনেতা। দিশা পাটানির সঙ্গে একগুচ্ছ প্রজেক্টে কাজ করেছেন আলেকজান্ডার।দিশা পাটানি ভারতের সবচেয়ে বেশি সার্চ করা অভিনেত্রীদের মধ্যে একজন। সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ দিশা। ৪৫.৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে দিশার। একের পর এক হট ফোটোশ্যুটে রাতের ঘুম কেড়ে নিয়েছেন দিশা পাটানি।বলিউডে অভিনয়ে নয় বরং দিশা পাটানির শরীরী প্রদর্শন নিয়ে সরগরম পেজ থ্রির পাতা।বর্তমানে তার ভক্তদের নজর দিশার নতুন সম্পর্কের রসায়ন নিয়ে I
Tags Disha Patani
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper