সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি মাসের আট তারিখ সভা করতে আসছেন আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বাবুরহাট ফুটবল ময়দানে। এই সভাকে সফল করার লক্ষ্যে আলিপুরদুয়ার জেলা তৃণমূল এর উদ্যোগে সোমবার আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এক প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা, ব্লক, অঞ্চল নেতৃত্ব সহ দলের শাখা সংগঠনের নেতৃত্ব। তৃনমুলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন। তার সভাকে সফল করার লক্ষ্যে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।
TMC: সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভাকে সফল করার লক্ষ্যে জেলা তৃণমূলের প্রস্তুতি সভা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper