আজ হাওড়া ডোমজুড় বিধানসভা এলাকায় মঙ্গলবার বিকেলে একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ডোমজুড়ের জাতীয় সড়কের ধারে সরস্বতী কমপ্লেক্সের ভিতর একটি কেমিক্যাল কারখানাতে ঘটে এই অগ্নিকান্ডের ঘটনা। কারখানার ভিতরে কাজ চলাকালীন আগুন লাগার ঘটনা ঘটায় স্বভাবতোই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই সময় প্রায় ৩০ থেকে ৩৫ জন কর্মী কাজ করছিলেন ওই কমপ্লেক্সে ভিতর কেমিক্যাল ফ্যাক্টরিতে। শ্রমিকদের দাবি ওই কারখানাতে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকার দরুন আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার কর্মীরা পুলিশে ও দমকলে খবর দিলে সেখান থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। ওই কারখানার আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। প্রয়োজনে আরও ইঞ্জিন আনতে হতে পারে বলেই সূত্রের খবর। মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা বলেই অনুমান করছেন দমকল কর্মীরা । যদিও আগুনের ঘটনায় কারোর হতাহতের খবর নেই বলেই জানা গেছে পুলিশের তরফ থেকে। কমপ্লেক্সের অন্যান্য শ্রমিকদের অভিযোগ অবৈধ ভাবে এই কারখানাটি চলছিল। নানা ধরণের দাহ্য পদার্থ নিয়ে এখানে কাজ হতো কারখানার দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটে আগুন লেগে তা পাশের ইউনিটে ছড়িয়ে যায় প্রায় এক ঘন্টা ধরে আগুন জ্বলছে। অভিযোগ যে দমকলের গাড়ি এসেছে তাতেও বেশি জল ছিলনা এই অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ তারপর বেশ কিছুক্ষণ পর দমকল এর আরেকটি ইঞ্জিন আসে আগুন নেভানোর কাজে হাত লাগায় ঘটনাস্থলে হাওড়া গ্রামীণ পুলিশ শুরু করেছে তদন্ত।
Domjur: কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন ডোমজুড়ে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper