শুক্রবার চতুর্থ (Abhishek banerjee) দিনে অভিষেকের কোচবিহার ও আলিপুরদুয়ারের তৃণমূলে নব জোয়ার জনসংযোগ যাত্রা এসে পড়ল জলপাইগুড়িতে। (Abhishek banerjee) মিশে যান ডুয়ার্সের মানুষের একবারে কাছাকাছি, কোচিকাচা থেকে বয়স্ক সবাই তাদের হাত ছোঁয়ায় অভ্যর্থনা জানালেন, চারদিকে ধ্বনিত হয় অভিষেক ব্যানার্জী এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি। তৃণমূলে সাধারণ সম্পাদক যেন এক প্রকার কাছের মানুষে। হয়না ঘরের ছেলে ঘরে ফিরে এলে যেমন।
বিশেষত তরুন প্রজন্মের বাধভাঙ্গা উচ্ছ্বাস চোখে পড়ার। হৃদয় মাঝরে রাখবো, ছেড়ে দেব না ‘এমনটাই তৃনমূল কংগ্রেস কর্মীদের উদ্দিপনা। পঞ্চায়েত ভোটের আগে এটা একটা বাড়তি অক্সিজেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিন প্রথমে জেলার নাগরাকাটায় একটি সভায় বক্তব্য রাখেন তৃণমূলের সাধারণ সম্পাদক, সাংসদ। নাগরাকাটায় বিরসা মু্ন্ডার মূর্তিতে মাল্যদান ও পুস্পস্তবক অর্পন করেন। পরে একটি দরবেশ যান। সর্বধর্ম সমন্বয় অর্থাৎ জাতি ধর্ম -বর্ণ নির্বিশেষের বার্তা বহনের দিকে ইঙ্গিত দেন।
দ্বিতীয় তৃণমূলে নব জোয়ার সভা ও জনসংযোগযাত্রাটি নাগরাকাটার মাটিয়ালিতে। তুলে ধরেন কেন্দ্রীয় বঞ্চনার কথা। একশদিনের কাজ বন্ধ, টাকা আটকে আছে মজুরিবৃদ্ধি, ইন্দিরা আবাস, পাওয়া টাকা ইত্যাদি সম্পর্কে। পরে চলে যান মালবাজারে। ধুপগুড়ি মোড়েও দলীয় কর্মীদের বাধভাঙ্গা উচ্ছ্বাস। মালবাজারে একটা জনসভা করেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper