প্রচন্ড গরমের মধ্যেই আলিপুরদুয়ার (water ) দুই নম্বর ব্লকের তুরতুরি, বেলতলা, ধওলাঝোড়া সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। (water ) এলাকাবাসী জানান তাদের পানীয় জলের প্রধান উৎস কুয়ো। কুয়ো গুলি এই গরমে শুকিয়ে গিয়েছে।
একারনে তাদের পানীয় জল সংকট দেখা দিয়েছে। এই সংকটে তারা বাধ্য হচ্ছেন নদী বা ঝোড়ার জল পান করতে। কিছু কিছু বাড়িতে নলকূপ থাকলেও সেগুলো থেকেও জল পাওয়া যাচ্ছেনা। প্রতি বছর গরমের সময় এই এলাকার বাসিন্দারা পানীয় জলের সংকটে পড়েন। এর প্রধান কারন পাহাড়ী এই এলাকায় গরমের সময় ভূ-গর্ভস্থ জলস্তর নীচে নেমে যাওয়া বলে জানান স্থানীয় বাসিন্দারা। কিছু কিছু এলাকায় নলবাহিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা থাকলেও তা প্রয়োজন এর তুলনায় অনেক কম। তাছাড়া সব এলাকায় নল বাহিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা নেই। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ফি বছর গরমে এলাকাগুলোতে পানীয় জলের সংকট দেখা দেয়। প্রশাসন স্থায়ীভাবে এই সংকট দূর করতে উদ্যোগ গ্রহন করেছে তবে তা রূপায়ন করা সময় সাপেক্ষ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper