এলাকায় (Drinking water )পানীয় জলের ভূয়ো কোম্পানি খুলে নামী ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে পানীয় জল প্যাকিং ও বিক্রির ব্যবসা চালাচ্ছিলো একটি অসাধু চক্র। মুর্শিদাবাদ এর জঙ্গীপুর জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা মঙ্গলবার অভিযান চালিয়ে এই অসাধু চক্রের পর্দা ফাঁস করলো।
সোডিয়াম বাই কার্বনেট পাউডার সহ জল প্যাকিং এর যন্ত্রপাতি বাজেয়াপ্ত
(Drinking water )ভুয়ো কোম্পানিতে অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট শাখা প্রচুর কুড়ি লিটারের জলের জার, সোডিয়াম বাই কার্বনেট পাউডার সহ জল প্যাকিং এর যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। অভিযানের আঁচ পেয়ে কোম্পানির কর্মীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নামী কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি
এলাকাবাসীর বক্তব্য এই অসাধু চক্র সাধারন কলের জল প্যাকিং করে নামী কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি করতো। বিশুদ্ধ জলের বদলে অপরিশুদ্ধ জল দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে পান করিয়েছে এই চক্র। পুলিশ এই চক্রের পর্দা ফাঁস করায় তারা খুশী।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla