মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

Elephant: কাঁঠাল খেতে এসে গাড়ি উল্টে দিল হাতি

রিপোর্ট : আবির ভট্টাচার্য , এই যুগ, ডুয়ার্স

লাটাগুড়ির(Elephant) একটি বেসরকারি রিসোর্টে গাছে পাকা কাঁঠালের গন্ধে ঢুকে পড়ে একটি দলছুট হাতি।(Elephant) কাউকে কোন ক্ষতি না করলেও রিসোর্টে দাঁড় করানো একটি গাড়িকে পুরোপুরি উল্টে দেয় হাতিটি। রবিবার রাতে আতঙ্কিত হয়ে পড়ে পর্যটকেরা।Elephant: কাঁঠাল খেতে এসে গাড়ি উল্টে দিল হাতি

লাটাগুড়ি রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, পাকা কাঠালের গন্ধে রবিবার আশপাশের বিভিন্ন এলাকায় হানা দেয় দলছুট একটি দাতাল। রাত বাড়তেই সোজা রিসোর্ট এর ভেতরে ঢুকে পড়ে দলছুট ওই দাতাল টি। রিসোর্টের গাছ গুলি নষ্ট করে রিসোর্ট এর ভেতর দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে সুর দিয়ে উল্টে দেয় ওই দাতাল হাতিটি।প্রসঙ্গত, বর্ষা নামতেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পাকা কাঠালের গন্ধে জঙ্গল ছেড়ে লোকালয় চলে আসে হাতির দল। পাকা কাঁঠাল খেয়ে ফের জঙ্গলে ফিরে যায় হাতির দলগুলি। কিন্তু এবার লাটাগুড়ি এলাকায় প্রথম কোন দাঁড়িয়ে থাকা গাড়ি উল্টে দিতে দেখা যায় হাতিকে। যদিও ঘটনার জেরে কেউ আহত হয়নি বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।