রবিবার , মার্চ 1 2026
Breaking News

Elephants: ট্রেনের চালক ও সহকারী চালকের তৎপরতায় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো গজরাজ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Elephants: ট্রেনের চালক ও সহকারী চালকের তৎপরতায় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো গজরাজ চালক ও সহকারী চালকের (Elephants) তৎপরতায় শনিবার বিকালে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেলো একটি বুনো হাতি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের পক্ষ থেকে রবিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার বিকাল তিনটা তিরিশ মিনিট নাগাদ রেল লাইন ধরে ছুটছিলো ৭৫৭৪২ ডাউন ধুবরী শিলিগুড়ি ডেমু ট্রেন। রাজাভাতখাওয়া স্টেশনের ডিএন এডভান্স স্টার্টার পয়েণ্টের কাছে আচমকাই ট্রেনের চালক মাধব বর্মন ও সহকারী চালক সুব্রত দেব শর্মার নজরে আসে একটি হাতি রেল লাইন এর এপাশ থেকে ওপাশে যাচ্ছে। হাতিটিকে দেখেই চালক ও সহকারী চালক ট্রেনের গতি নিয়ন্ত্রন করে হাতিটিকে নিরাপদে লাইন অতিক্রম করে যাবার সুযোগ করে দেন। হাতিটি ধীরে সুস্থে লাইন পেরিয়ে যাবার পর চালক ও সহকারী চালক ফের ট্রেন নিয়ে গন্তব্যের দিকে রওনা হয়ে যান। এর ফলে ট্রেনটি পাঁচ মিনিট দেরী করে পরবর্তী স্টেশনে পৌঁছায়। রেল দপ্তরের পক্ষ থেকে চালক ও সহকারী চালকের এই কাজের প্রশংসা করে বলা হয় তাদের তৎপরতায় এদিন বড়োসড়ো দূর্ঘটনা এড়ানো গিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।