মদন মিত্রের তর্পণ বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।মদন মিত্রের নাম করে বলেন মৃত মানুষের জন্য তর্পণ হয়।জীবিতদের নিয়ে হয়না।যিনি এটা করেছেন অন্যায় করেছেন।তৃণমূল কংগ্রেস এসব ছ্যাবলামী পছন্দ করে না। হাওড়ায় এসেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।হাওড়া পুর সভার চারটি প্রকল্পের শুভ সূচনা করেন।একটি হলো ফোরশোর রোডের ধারে সম্পূরনা পার্ক,দ্বিতীয়টি হলো ফুল বাজার,তৃতীয় হলো হাওড়া তারামন্ডল ও চতুর্থ হলো আই লাভ হাওড়া লেখা আইল্যান্ড।পুরসভা সূত্রে জানা গেছে বিতান নামে ফুল বাজার তৈরি করতে প্রায় দু কোটি তিরাশি লক্ষ টাকা খরচ হয়েছে।প্রথম পর্যায়ের কাজ শেষ।এখানে ৫৮ জন ফুলচাষী ও ৩৫ জন ব্যবসায়ীর জন্য স্টল তৈরি করা হয়েছে।পরে আরো বাড়ানো হবে।এখানে থাকছে ফুল রাখার জন্য কোল্ড স্টোরেজ।পরের পর্যায়ে ফেলে দেওয়া ফুল থেকে সুগন্ধী, রঙ,সার ইত্যাদি তৈরি করা হবে।ফোরশোর রোডের ধারে ৩২৫ মিটার লম্বা সম্পুরনা পার্ক তৈরি করতে খরচ হয়েছে ১ কোটি ৫১ লক্ষ টাকা।যেখানে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প তুলে ধরা হয়েছে।হাওড়ার পুর ভোট প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন নির্বাচন কবে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে।প্ৰশাসন ওয়ার্ডের পুনর্বিন্যাস করেছে।এতে মানুষ পরিষেবা বেশি পাবে ।
Firhad Hakim: মদনের তর্পণ বিতর্কে ক্ষোভ প্রকাশ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper