বুধবার সকাল দশটা নাগাদ (Alipurduar)আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালি এলাকায় এক যুবককে নিয়ে সোরগোল পড়ে যায়। স্থানীয়রা জানান যুবকের নাম বাপি রায়, সে আচমকাই তরতরিয়ে উঠে পড়ে হাই ভোল্টেজ বিদ্যুৎ টাওয়ারে। খবর ছড়িয়ে পড়তেই দলে দলে মানুষ ভীড় জমান টাওয়ারের নীচে। তারা যুবককে নীচে নেমে আসার জন্য নানাভাবে আবেদন করতে থাকেন। যুবক স্থানীয়দের আবেদনে কর্নপাত না করায় স্থানীয় বাসিন্দারা খবর দেন জটেশ্বর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ফালাকাটা দমকল কেন্দ্রের কর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও দমকল কর্মীরা যুবককে নীচে নামিয়ে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকেন। প্রায় দুঘন্টা পর যুবক নিজেই নীচে নেমে আসেন। পুলিশ যুবককে ধরে নিয়ে যায় ফাঁড়িতে। স্থানীয়রা জানান যুবক মানসিক বিকারগ্রস্ত। যুবক নীচে নেমে আসায় স্বস্তির শ্বাস ফেলেন সকলে। তারা জানান যে কোনো মুহুর্তে ঘটে যেতে পারতো বড়ো সড়ো দূর্ঘটনা।
Alipurduar: হাই ভোল্টেজ বিদ্যুৎ টাওয়ারে উঠে পড়া যুবককে নামাতে কালঘাম ছুটলো পুলিশ ও দমকল কর্মীদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper