নবান্নের কাছে কালী পুজোর ভাসানের সময় যুগলকে মারধর।তরুণীর শ্লীলতাহানি।মদ্যপ অবস্থায় একটি ক্লাবের ছেলেরা মারধর করে বলে অভিযোগ।টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।শিবপুর থানায় অভিযোগ।হাওড়া শিবপুরের বাসিন্দা এক তরুণী তার বন্ধুর সাথে বাইকে চেপে ওষুধ কিনতে বেরিয়েছিলেন।রাত তখন প্রায় সাড়ে দশটা।সেই সময় মালিবাগান এলাকায় কালী ঠাকুর বিসর্জনের জন্য বেরিয়েছিলেন একটি ক্লাবের সদস্যরা।ওই যুগল পাশ কাটিয়ে যেতে গেলে শুরু হয় বচসা।অভিযোগ মদ্যপ অবস্থায় ক্লাবের ছেলেরা মারধর শুরু করে দুজনকেই।শ্লীলতাহানি করা হয় তরুণীর।ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টাকা।নবান্নের কাছেই এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ সিভিক পুলিশ থাকলেও কোনো সাহায্য করতে এগিয়ে আসেনি।এঘটনায় অজয় ও বিজয় নামে দুজনের নাম উঠে আসছে।তাদের নামে অভিযোগ দায়ের হয়েছে।এঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা।কারন শিবপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী করেছেন ওই যুগল ও পরিবারের সদস্যরা।
Howrah: হাওড়ার শিবপুরে কালীপুজোর ভাসানে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper