আজ এক টোটো চালক তার ন বছরের কন্যা সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে টোটো তে করে যাচ্ছিলেন কন্যা সন্তানকে স্কুলে ছাড়তে। সেই সময় হাওড়ার বালির নিশ্চিন্তা থানার অন্ত’র্গত একটি রাস্তা দিয়ে তারা যখন যাচ্ছিলেন মেয়ের স্কুলের উদ্দেশ্যে ঠিক তখন একটি বিলাসবহুল গাড়ি, সেই টোটোকে পেছন থেকে সজরে ধাক্কা মারে, ধাক্কা মারার ফলে টোটো থেকে ছিটকে পড়ে যান টোটো চালকের স্ত্রী ও টোটো চাল ক ও কন্যা সন্তান টোটো চালকের স্ত্রী যখন ছিটকে রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন তখন ওই গাড়িটি সেখানে না দাঁড়িয়ে পড়ে যাওয়া মহিলার ওপর দিয়ে গাড়িটিকে সজরে নিয়ে বেরিয়ে যায় তার ফলে গুরুতর আহত অবস্থায় পথ চলতি মানুষ মহিলাকে নিয়ে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন হাসপাতালে পৌঁছলে ডাক্তাররা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয় মানুষের অভিযোগ ওই অঞ্চলের ওই রাস্তাটিতে সারাদিনই প্রায় বেপরোয়া ভাবে গাড়ির দৌরাত্ম চলে সন্ধ্যে নামলে মদ্যপান করে যুবকদের চার চাকা ও দু চাকা গাড়ির দ্রুত গতিতে যাওয়ার প্রতিযোগিতা চলে স্থানীয় মানুষরা বললেন বালি নিশ্চিন্তা থানা কে বারবার জানি এ ও কোন সূরা হা হয়নি আজকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর পুলিশ আশাতে স্থানীয় মানুষরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, এই গাড়িটি হাওড়া জেলার না তাই এই ঘটনার তদন্ত শুরু করে গাড়িটির খোঁজ করেছে নিশ্চিন্তা থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশ। স্থানীয় মানুষদের অভিযোগ এর পরেও যদি পুলিশ সচেতন না হয় তাহলে এই ঘটনা পুনরায় ঘটতে পারে । আজ যেভাবে প্রাণ হারালেন টোটো চালকের স্ত্রী অল্প বয়সী একজন মহিলা। প্রাণে বেঁচে গেলেন ওই মহিলা র স্বামী ও কন্যা । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়েছে বালি নিশ্চিন্তা অঞ্চলে । ঘটনাস্থলে নিশ্চিন্তা থানার পুলিশ।
Bally howrah: বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার ,হাওড়ার বালিতে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper