আজ সকালে (howrah) দাসনগর থানার অন্তর্গত বালিটিকুরি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। (howrah) গত কাল ঐএকি জায়গায় লরির সঙ্গে সংঘর্ষে এক বাইক আরোহী র মৃত্যু হয় তারপর ওই এলাকায় পুলিশি তৎপরতা দেখা যায় কিন্তু আজ ওই একই জায়গায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে এই ঘটনায় গুরুতর জখম কিছু যাত্রী।
প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে একটি বাস হাওড়া থেকে বাঁকড়ার দিকে যাচ্ছিল এবং অপর আরেকটি বাস বাঁকড়া থেকে হাওড়ার দিকে আসছিল। সেই সময়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে থাকা বেশ কিছু যাত্রীরা গুরুতর আহত হয়।ঘটনার খবর জানতে পেরে ছুটে আসে দাসনগর থানার পুলিশ। বেশ কিছু বাস যাত্রী কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রশাসনের পক্ষ থেকে দুটি বাসকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কি ভাবে দুটি বাসের সংঘর্ষ হল পুরো ঘটনাটি খতিয়ে দেখছে দাসনগর থানার পুলিশ। বাস দুটিকে আটক করেছে দাস নগর থানার পুলিশ। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে হাসপাতালে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper