দীপাবলির প্রাক্কালে গতকাল সন্ধ্যার সময় লিলুয়া কোনা ট্রাফিক গার্ডে র অন্তর্গত কোনা মোড়ে এবং আজ সকালে লিলুয়া থানার পুলিশ ও কোনা ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে ধরা পড়লো দুটি ছোট লরি এই লরি গুলিতে ছিল নিষিদ্ধ শব্দবাজি ও আরো অন্যান্য নিষিদ্ধ বাজি পুলিশ লরি দুটোকে আটক করেছে। এই লরি দুটি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে হুগলির উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় কোনা মোরে গাড়ি দুটিকে আটকায় পুলিশ ও উদ্ধার করে নিষিদ্ধ শব্দবাজি প্রায় কয়েক লক্ষ টাকার বাজি ছিল এই গাড়ি দুটিতে। সেই সঙ্গে গাড়ির চালকদের লিলুয়া থানার পুলিশ এরেস্ট করেছে পরবর্তীকালে লিলুয়া এবং আজ ওই আটক ব্যক্তিদের হাওড়া আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানালেন লিলুয়া থানার পুলিশ এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান এই বাজিগুলি সরকারিভাবে হলদিয়াতে নিয়ে গিয়ে একটি সংস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করা করে মাটিতে পুঁতে দেওয়া হবে এইভাবেই থানায় আটক বাজিগুলোকে নিষ্ক্রিয় করে ফেলা হয়।
Liluah: দীপাবলির প্রাক্কালে লিলুয়া থানা উদ্ধার করলো নিষিদ্ধ বাজি
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper