ধূপগুড়ি ( Jalpaiguri ) শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির সামনে থেকেই বস্তাবন্দী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ( Jalpaiguri )স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্লাস্টিকের বস্তায় বৃদ্ধার মৃত ছেলের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা পুষ্পা গাইনের (75) এর মৃত দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত পুষ্পা গাইনের এক ছেলে ও এক মেয়ে র মধ্যে থেকে মেয়ের কাছে থাকতে বৃদ্ধা পুষ্পা দেবী। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে মেয়ে বুলি গায়েন বলেন। পরবর্তীতে এদিন সকালে বাড়ির সামনে বস্তাবন্দি মৃতদেহের পা বেরিয়ে থাকতে দেখে পুষ্পা দেবীর মৃতদেহ বলে অনুমান করেন তার পুত্রবধূ।
পরবর্তীতে ( Jalpaiguri) ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গআ র নেতৃত্বে ধূপগুড়ি থানার পুলিশ কর্মীরা পৌঁছে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়িতে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিষয়টি নিয়ে ধূপগুড়ি ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর উদ্ধব রায় বলেন, পুষ্পা গাইন একাধিক সোনার গহনা পড়তেন। হয়তোবা সেই কারণে কেউ তাকে খুন করে বস্তাবন্দী মৃতদেহ ফেলে রেখে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দেহে একাধিক ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে । ঘটনায় এখনও পর্যন্ত এক প্রতিবেশী কে জিজ্ঞেসা বাদের জন্য থানায় নিয়ে গিয়েছে ধুপগুড়ি থানার পুলিশ। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper