জলপাইগুড়ি (Jalpaiguri)জেলা পুলিশের একটি দল গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার দুপুর নাগাদ একত্রিশ নম্বর জাতীয় সড়কের উল্লারডাবরি এলাকায় একটি দশ চাকার ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় চৌদ্দটি আফিমের প্যাকেট। পুলিশ সূত্রে জানা গেছে প্যাকেটগুলিতে মোট দশ কেজি আফিম রয়েছে। ট্রাকটি ত্রিপুরা থেকে শিলিগুড়ি আসছিলো, এটির রেজিষ্ট্রেশন নম্বর HR 55 S 0886 । ট্রাকের চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মাদক আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এত পরিমান আফিম কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Jalpaiguri: ট্রাক থেকে উদ্ধার দশ কেজি আফিং
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla