সোমবার জলপাইগুড়িতে আসেন (JALPAIGURI) বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন সাংবাদিকরা সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস তৃনমূলে যোগ দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে বলেন এটা হওয়ার ছিল না।(JALPAIGURI) যা হয়েছে ভালো হয়নি। এদিন সন্ধ্যা জলপাইগুড়ি ডিবিসি রোড সংলগ্ন সুবোধ ভবনে আয়োজিত একটি পথ নাটক দেখলেন। বামপন্থী মনোভাবাপন্ন সাংস্কৃতিক ব্যাক্তিদের উদ্যোগে।
নাটক দেখতে ভির জমায় প্রচুর মানুষ। সঙ্গে ছিল জেলা সম্পাদক সলিল আচার্য্য ও জেলার নেতারা।মঙ্গলবার সাম্প্রতি প্রয়াত কমঃদের স্মরনসভায় সুবোধ সেন ভবনে যোগ দিলেন বিমান বোস। প্রধান বক্তা বিমান বসুই। এদিই প্রয়াত কমরেডদের প্রতিকৃতিতে পুস্পার্ঘ ও মালা দিয়ে শ্রদ্ধা জানান বিমানবাবুসহ নেতাও সহকর্মীরা। পরে মৃদুল দে এবং মদন ঘোষের রাজনীতিক জীবন দর্শন ও ইতিহাস, কার্যাবলী তুলে ধরেন তাদের বক্তব্যে। জলপাইগুড়ি লালপন্থা বা বামপন্থা যে শেষ হয়ে যায় নি তা তাদের সাম্প্রতিক আন্দোলনগুলি এই জলপাইগুড়িতে স্পষ্ট ছবি। এদিন প্রয়াত কমরেডদের স্মরণসভায় যোগ দেয় অনেক নেতা কর্মীরা । এদিন বিমান বাবু ছাড়াও জেলা সম্পাদক সলিল আচার্য জেলা ব্লক স্তরের নেতৃত্বরা।অন্য দিকে দিল্লিতে যৌন হেনস্তার প্রতিবাদরত কুস্তিগীরদের উপর পুলিশি আক্রমণের বর্বরতার প্রতিবাদে ধিক্কার মিছিল বের করে সিপিআইএমের যুবসংগঠন ডিওয়াইএফআই, মিছিলটি জলশহর পরিক্রমা করে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper