কয়েকমাস পরেই (BJP) আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যে। রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতিয়ার করে বিরোধীতায় নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যুবক যুবতীদের ভরসা অর্জনে মাঠে নেমে পড়েছে বিজেপি যুব মোর্চার নেতৃত্ব । বৃহস্পতিবার কলকাতার কলেজ স্কোয়ারে ভারতীয় জনতা যুব মোর্চার “যুব আড্ডা” কর্মসূচি আয়োজিত হয়।উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ। এদিন তিনি যুব আড্ডা কর্মসূচি থেকে বেকার যুবক যুবতীদের জন্য পরিবর্তনের বার্তা দেন । রাজ্য সভাপতি ছাড়া ও উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব।
BJP: বিজেপি যুব মোর্চার “যুব আড্ডা”
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper