শনিবার , এপ্রিল 11 2026

kolkata: প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে ফের ইডি হানা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে ফের ইডি হানাশনিবার সকালে (kolkata) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের কেন্দ্রীয় এজেন্সি ইডির‌ হানা । কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ানরা। সূত্রের খবর , চাকরির নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে যান ইডির আধিকারিকেরা ।এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ির পাশাপাশি নিউ টাউনে চাকরি দুর্নীতি মামলার মিডিলম্যান‌ প্রসন্ন রায়ের দপ্তরেও ইডির আধিকারিকেরা যান‌। সূত্রের খবর , চাকরির নিয়োগ দুর্নীতি মামলায় ইডি জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে‌ ডেকে পাঠালেও ইডির হাজিরা এরিয়ে‌ যান পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার ইডির‌ হাজিরা এড়ানোর কারণে তাঁর বাড়িতে এদিন ইডি আধিকারিকদের হানা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।