শনিবার , এপ্রিল 11 2026

kolkata: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি ইডির

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি ইডির সামনেই (kolkata) রাজ্যে বিধানসভা নির্বাচন । রাজ্যে নির্বাচন নিয়ে তোরজোর । এর‌ই মধ্যে রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি ইডি। শুক্রবার হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ এর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে জানা গেছে রাজ্যে মোট ১২টি জায়গায় তল্লাশি হয়েছে ।সুত্রের খবর , কলকাতায় এক ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার সকালে ইডি‌ আধিকারিকরা পৌঁছয় তদন্তে। রেশন বন্টন সহ কোথায় কোথায় সে রেশন পাঠানো হতো, সমস্ত বিষয় খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা। এছাড়া কলকাতার পোদ্দার কোর্ট এবং মিন্টো পার্ক এলাকার একাধিক জায়গাতেও তল্লাশি চালায়।অন্য দিকে, রানিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি নিয়ে ইডি আধিকারিক দের সক্রিয় ভূমিকায় খুশি সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতে কেন্দ্রীয় এজেন্সির প্রতিটা জায়গায় তদন্ত করা দরকার , সাধারণ মানুষের রেশন নিয়ে দুর্নীতি হয়েছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।