এসআইআর (Mamata Banerjee) এর নামে বাংলা বিরোধী বিজেপি বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরনের যে চক্রান্ত করেছে তার প্রতিবাদে শুক্রবার থেকে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় এর ডাকে শুরু হয়েছে ধর্না অবস্থান কর্মসূচি। এদিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কর্মী ও সমর্থকগন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি নেতৃত্ব তাদের বক্তব্যে বারবার বাংলার মনীষীদের অসম্মান করে বুঝিয়ে দিয়েছে তারা বাংলা বিরোধী। এসআইআর এর নামে বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, এসআইআর এর জন্য মৃত্যু হয়েছে রাজ্যের একশো বাহাত্তর জন বাসিন্দার। বিজেপি আবাসন, একশো দিনের কাজ, রাস্তা সমস্ত টাকা আটকে দিয়ে বাংলার উন্নয়নের গতিকে স্তব্ধ করে দিতে চাইছে। বাংলার আসন্ন নির্বাচনে বিজেপিকে বয়কট করে এর উপযুক্ত জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন।
Mamata Banerjee : এসআইআর এর নামে বিজেপির বাংলা ও বাঙ্গালী বিরোধী চক্রান্তের প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper