আজ সকাল (fire ) বেলুড় থানার অন্তর্গত লিলুয়ার অগ্রসেন স্ট্রীট এর একটি আইস ক্রিম কারখানায় সকাল সাড়ে দশটায় হঠাৎই আগুন লাগে। ওই আইসক্রিম কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে কারখানায় আগুন পড়ে সমস্ত কারখানা গ্রাস করে নেয়। ওই কারখানার কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করে এবং আগুন নেভানোর কাজ করতে থাকে খবর দেওয়া হয় দমকলে কিছুক্ষণ পর দমকলের তিনটি ইঞ্জিন দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি আগুন নেভেনি। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের কর্মীদের। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি কোন হতাহতের খবর নেই।
fire Liluah: আইসক্রিম কারখানায় আগুন লিলুয়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla